ইবিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে স্মরণিকা প্রকাশ

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও ২১ আগস্ট গ্রেনেড হামলা স্মরণে স্মরণিকা জ্যোতির্মান’ প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরামের উদ্যোগে এ স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী।

ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাহবুবর রহমানের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা।এছাড়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম।

জানা যায়, ৬৮ পৃষ্ঠার এ স্মরণিকাটিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. রাশিদ আসকারী, উপ-উপাচার্য ড. শাহিনুর রহমান, ট্রেজারার ড. সেলিম তোহা, ইবির বঙ্গবন্ধু চেয়ার ড. শামসুজ্জামান খান,ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক প্রমুখের লেখা স্থান পেয়েছে।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর