প্রবীন হিতৈষী জাতীয় সম্মাননা পুরস্কার পেলেন “চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ার”

আন্তর্জাতিক প্রবীন দিবস-২০১৯ ইং উপলক্ষে প্রবীন সেবায় স্বীকৃতি স্বরুপ প্রবীন হিতৈষী প্রতিষ্ঠান হিসেবে মনোনীত হয়েছে “চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ার”।

বাংলাদেশ প্রবীন হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যান মন্ত্রনালয়, সমাজ সেবা অধিদপ্তর, সংশ্লিষ্ট জাতীয় সংগঠন গুলোর উদ্যোগে মঙ্গলবার (০১ অক্টোবর) প্রবীন হিতৈষী সম্মাননা মমতাময়/মমতাময়ী জাতীয় পুরস্কার প্রদান করে।

উক্ত সম্মাননা পুরুস্কার অনুষ্ঠানে উপস্থিত থেকে সম্মাননা গ্রহন করেন “চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ার” এর প্রতিষ্ঠাতা- মিলটন সমাদ্দার, সাধারণ সম্পাদক- মিঠু হালদার, প্রধান উপদেষ্ঠা-আকাশ আহম্মেদ, কোষাধ্যক্ষ- কিশোর বালা সহ উক্ত প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ।

উল্লেখ্য, আন্তর্জাতিক প্রবীন দিবস-২০১৯ ইং উপলক্ষে সম্মাননা অনুষ্ঠান সমাজ কল্যাণ মন্ত্রনালয়, সমাজ সেবা অধিদপ্তর আগারগাঁও, ঢাকা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ প্রবীন জনগোষ্ঠীর সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে, বিশেষভাবে সততার জন্য সম্মাননা দেয়া হয়। অনুষ্ঠানে এসময় সমাজকল্যান মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী, প্রতিমন্ত্রীসহ জাতীয় এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিগণ ও গনমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, “চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ার” দাতব্য প্রতিষ্ঠানটি ২০ অক্টোবর, ২০১৪ ইং যাত্রা শুরু করে। প্রতিষ্ঠাতা মিলটন সমাদ্দার প্রবীনদের পূনর্বাসনের লক্ষে “চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ার” নামে একটি পূনর্বাসন কেন্দ্র গড়ে তোলেন। প্রতিষ্ঠানটি দীর্ঘ পথচলার মাধ্যমে ১৪৭ জন বৃদ্ধ এবং ৫ জন প্রতিবন্ধী শিশুদের খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা বিনোদনসহ পূর্ন কার্যক্রম পরিচালনা করেছেন। এই বৃদ্ধ-বৃদ্ধা মৃত ব্যক্তিদের কবরস্থ করা, গরীব, অসহায়, দুস্থ্যদের মৃত্যুদেহ বিনামূ্ল্যে পৌঁছে দেয়া, দূর্যোগ মোকাবেলায় ত্রান সহযোগিতা, গরীব, অসহায়, দুস্থ্যদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, পথ শিশুদের খাবার প্রদান, এতিম শিশুদের খাদ্য সামগ্রী সরবরাহ করা, গরীব ছাত্র-ছাত্রীদের শিক্ষা উপকরন বিতরন, বেতন-ভাতা পরিশোধ, গরীব বিবাহযোগ্য মেয়ের বিয়ের ব্যায় বহন করাসহ সমাজের নানা কার্যক্রম পরিচালনা করে আসছেন।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর