ঢাকার সাভারে আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে ২১ বছরে পা দিলো চ্যানেল আই।
মঙ্গলবার (০১ অক্টোবর) সাভার উপজেলা অডিটোরিয়ামে বর্ণাঢ্য আয়োজনে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
চ্যানেল আই’র সাভার উপজেলা প্রতিনিধি মোঃ জাকির হোসেনের তত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাভার উপজেলা নির্বাহী অফিসার পারভেজুর রহমান।
এছাড়া আমন্ত্রিত অন্যান্য অতিথিদের মধ্যে- ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা, সাভার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোবিন্দ আচার্য্য, আশুলিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোজাফফর হোসাইন জয় প্রমুখ সহ সাভার ও আশুলিয়া প্রেসক্লাবের গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

২১ বছরে পা দেয়া চ্যানেল আই’র ‘গর্বের ২১ বছরে সবাইকে শুভেচ্ছা’ লেখা সম্বলিত ব্যানার নিয়ে উপজেলা চত্বরে একটি র্যালি সম্পন্ন হয়। পরে উপজেলা কমলেক্স ভবনের সামনে ফটোসেশন অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন- সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাবুদ্দিন মাদবর সহ আমন্ত্রিত অতিথিবর্গ।
বার্তাবাজার/এম.কে