ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে ৪ বছর মেয়াদী স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষ অনলাইনে ভর্তি আবেদন শেষ হচ্ছে আজ মঙ্গলবার রাত ১২ টায় বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এসএম আব্দুল লতিফ। এদিকে আবেদনের মেয়াদ আর বাড়ানো হবে না বলেও জানান তিনি।
এর আগে গত ২ সেপ্টেম্বর অনলাইনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়।
ভর্তি পরীক্ষার প্রতি ইউনিটে আবেদন ফি এ,বি,সি,ডি ইউনিটের জন্য যথাক্রমে ৫০০ টাকা, ১৬০০ টাকা,৮০০ টাকা, ১৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
ভর্তি পরীক্ষার তারিখসমূহ: ৪টি ইউনিটের ভর্তি পরীক্ষা ৪ থেকে ৭ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য ২০১৯-২০ শিক্ষাবর্ষে ৪টি ইউনিট ভুক্ত ৩৪ টি বিভাগে ২৩০৫ টি আসনে শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পাবে।
এছাড়া ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://www.iu.ac.bd) পাওয়া যাবে।