রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও ইউপির ডোননদী গ্রামে, “দিগন্ত তরুন ফাউন্ডেশনের” উদ্যোগে মঙ্গলবার দুপুরে ডোননদী সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মুনছুর আহম্মদের সভাপতিত্বে ফাউন্ডেশনের সভাপতি আব্দুল মোতালেব মাষ্টারের সঞ্চালনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ দৌলতর রহমান, পানিয়ালা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোহাম্মদ নুর আলম, পানিয়ালা প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষিকা জয়ন্তী রানী চক্রবর্তী, অত্র বিদ্যালয় প্রধান শিক্ষক মো: আলমঙ্গীর হোসেন,মাষ্টার কপিল উদ্দিন, জাকির হোসেন সোহাগ সহ প্রমূখ।
বার্তাবাজার/কে.জে.পি