“বিষধর সাঁপের ছোবলে, পড়তে চাইনা আর মৃত্যুর কবলে” এই শ্লোগানে ঝিনাইদহে হাসপাতালে এন্টিভেনম রাখার দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
মঙ্গলবার সকালে শৈলকুপা উপজেলা শহীদ মিনার চত্বরে এ মানববন্ধনের আয়োজন করে ক্রীড়া সংস্থা। এতে ব্যানার ফেস্টুন নিয়ে খেলোয়াড়, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করে।
এসময় বক্তারা বলেন, গত এক মাসে এ উপজেলায় বিষধর সাঁপের ছোবলে অন্তত ৭ জন রোগী মারা গেছেন। হাসপাতালে এন্টিভেনম না থাকায় বিনা চিকিৎসায় তাদের মৃত্যু হয়। অবিলম্বে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এন্টিভেনম ঔষুধ রাখার দাবী জানান তারা।
বার্তাবাজার/কে.জে.পি