জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ ৬ জুয়াড়ীকে আটক করেছে শৈলকুপা থানা পুলিশ। সোমবার গভীর রাতে ঝিনাইদহের শৈলকুপা পৌর এলাকার ঝাউদিয়া গ্রামে অভিযানে চালিয়ে ৬ জুয়াড়িকে আটক করা হয়। এসময় ঘটনাস্থল থেকে নগদ ২৯শ’ ৯০ টাকা ও জুয়া খেলার সরঞ্জামাদি জব্দ করা হয়।
শৈলকুপা থানার ওসি মোঃ বজলুর রহমান জানান, পৌর এলাকার ঝাউদিয়া গ্রামে গভীর রাতে জুয়ার আসর চলছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে শৈলকুপা থানার এসআই সামছুর রহমান ও এএসআই সাহাবউদ্দিন (পিপিএম) সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালায়। এসময় ঝাউদিয়া গ্রামের মন্টু শেখ (৩৫), সাজ্জাদ শেখ (৩২), মিরাজ (২৭), মীনগ্রামের রতন জোয়ার্দ্দার (২৮), কবিরপুর এলাকার বাবলু বিশ্বাস (৩৮)ও আগুনিয়াপাড়ার দিদার হোসেন (২৭) কে আটক করে।
তিনি আরও জানান, আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।