ঝিনাইদহে মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ঝিনাইদহে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে ঝিনাইদহ-যশোর মহাসড়কের ভূটিয়ারগাতি এলাকায় রাস্তার পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

ঝিনাইদহ সদর থানার ওসি মঈন উদ্দিন জানান, ভূটিয়ার গাতি এলাকার মহাসড়কের পাশে অজ্ঞাত এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

তিনি আরও জানান, ধারনা করা হচ্ছে দুবৃর্ত্তরা অন্য কোথাও তাকে শ্বাসরোধ করে হত্যা করে লাশ ফেলে রেখে গেছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর