কাশ্মীর ইস্যুতে ভারতের ডেপুটি হাই কমিশনারকে পাকিস্তানের তলব

সম্প্রতি ভারতীয় সংবিধানের ৩৭০ বাতিল করে দেশটির কেন্দ্রীয় সরকার। এরপর থেকেই ভারত-পাকিস্তানের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকে। শুরু হয় নানা বিষয়ে নিষেধাজ্ঞা।

দু’দেশের মধ্যে শুরু এক ধরনের বাকযুদ্ধ। সেখানেই থামেনি। সীমান্তে বেশ কয়েকবার গুলাগোলির ঘটনাও ঘটে। তবে গুলাগোলি থামলেও উত্তপ্ত সীমান্ত। আর তাই ভারতের ডেপুটি হাই কমিশনারকে তলব করল পাকিস্তান।

ভারতের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, আজ সোমবার ভারতের ডেপুটি হাই কমিশনার গৌরব আলুওয়ালিয়াকে তলব করে পাকিস্তান। তাকে জানানো হয় ভারতীয় সেনা ক্রমাগত সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করছে। এই গুলির লড়াইয়ে ১৩ বছরের এক বালকসহ দু’জনের মৃত্যু হয়েছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ২৮ ও ২৯ সেপ্টেম্বর ভারতীয় সেনা বিনা উস্কানিতে গুলি চালিয়েছিল। নিকিয়াল ও রাখচিকরি সেক্টর ধরে এই গুলি বিনিময় চলে। এতে তিনজন গুরুতর আহতও হয়।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর