গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) এর উপাচার্য প্রফেসর ড. খোন্দকার নাসির উদ্দিনের পদত্যাগের খবরে উল্লাসে ফেটে পড়েছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষাথীরা। তারা ক্যাম্পাসে আনন্দ মিছিল করছে।
আবিরের ছোয়ায় পুরো ক্যাম্পাস প্রাঙ্গন রঙ্গীন করে তুলেছে তারা ৷ আতশবাজি এবং বাদ্যযন্ত্র দিয়ে আনন্দ উল্লাস করছে। এর আগে আন্দোলনের ১২তম দিনে আজ সোমবার সংবাদ সম্মেলন,পরিচ্ছন্ন অভিযানসহ নানা কর্মসূচি পালন করে আন্দোলনরত শিক্ষার্থীরা।
সোমবার ভোর থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে আমরণ অনশন ও অবস্থান কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। এ সময় খণ্ড খণ্ড মিছিল নিয়ে আন্দোলনস্থলে যোগ দেয় শিক্ষার্থীরা। শ্লোগানে শ্লোগানে উত্তাল হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।
এছাড়াও বিকাল ৪টায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সাথে ভিসি পদত্যাগ না করা পর্যন্ত নিয়মিত কর্মসূচি অর্থাৎ ভিসির অপসারণের এক দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করে যাবেন বলে শিক্ষার্থীর ঘোষণা দেন।
উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বর থেকে উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন করছে বশেমুরবিপ্রবির শিক্ষার্থীরা।
বার্তাবাজার/কেএ