বার্ষিক উন্নয়ন তহবিলের আওতায় প্রদর্শণী পুকুর স্থাপন

ঢাকার সাভারে ‘উন্নত প্রযুক্তিতে রুই জাতীয় মাছের মিশ্র চাষ ব্যবস্থাপনা’- শীর্ষক প্রদর্শনী পুকুর স্থাপন করা হয়েছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) উপজেলার তেঁতুলঝোড়া ইয়নিয়নের ৮নং ওয়ার্ড শ্যামপুর এলাকায় এই প্রদর্শনী পুকুর স্থাপন করা হয়।

সাভার উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন তহবিলের আওতায় তেঁ তুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর এর উদ্যোগে প্রদর্শনী পুকুর স্থাপন সম্পন্ন হয়।

ছবি- বার্তাবাজার

প্রসঙ্গত, সাভার উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার দপ্তর এর সার্বিক সহযোগিতায় ২০১৮-১৯ ইং অর্থবছরে উন্নত প্রযুক্তিতে রুই জাতীয় মাছের মিশ্র চাষ এর জন্য নাজমা আফরিন তেঁতুলঝোড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড শ্যামপুর গ্রামে ১২০ শতাংশ জায়গার পুকুরে ৮০ কেজি পোনা অবমুক্ত করেন। গত ৩০ মে, ২০১৯ ইং তারিখে প্রথম প্রদর্শনী স্থাপন করা হয়।

প্রসঙ্গত আরও উল্লেখ্য, এখানে অবমুক্ত করা প্রজাতির ভিতরে রুই, কাতলা, মৃগেল, কালবাউশ, কার্পিও প্রভৃতি উল্লেখযোগ্য।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর