জাতীয় কন্যা শিশু দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

ঢাকার ধামরাইয়ে ‘জাতীয় কন্যা শিশু দিবস-২০১৯’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ধামরাই উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সামিউল হক এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ এম.পি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন সাকু, উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেস হোসেন, ভাইস-চেয়ারম্যান সিরাজ উদ্দিন সিরাজ, মহিলা ভাইস-চেয়ারম্যান এ্যাড. সোহানা জেসমিন মুক্তা, ধামরাই পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা, ধামরাই থানার অফিসার ইনর্চাজ দীপক চন্দ্র সাহা, বালিয়া ইউপি চেয়ারম্যান আহমদ হোসেন, সোমভাগ ইউপি আজাহার আলী, যাদবপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিজু, সনোড়া ইউপি চেয়ারম্যান খালেদ মাসুদ খান লাল্টু, সূয়াপুর ইউ পি চেয়ারম্যান হাফিজুর রহমান সোহরাব, নান্নার ইউপি চেয়ারম্যান আলতাফ হোসেন মোল্লা প্রমুখ সহ উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি অজিৎ কুমার চক্রবর্তী।

প্রসঙ্গত, জাতীয় কন্যাশিশু দিবস বাংলাদেশে ২০০০ সাল থেকে পালিত হচ্ছে। কন্যা শিশুর যথাযথ শিক্ষা, পুষ্টি, নিরাপত্তা নিশ্চিতকরণ তথা সুষ্ঠু বিকাশকে সামনে রেখেই ‘জাতীয় কন্যাশিশু দিবস’ পালন শুরু হয়।

ইভটিজিং, এসিড সহিংসতা এবং যৌন নির্যাতনসহ কন্যা শিশুর প্রতি সকল প্রকার সহিংসতা বন্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলাই ছিল এর লক্ষ্য।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর