প্রায় ১৭ বছর আইনি লড়াইয়ের পর অবশেষে সেই বিলকিস বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ পাচ্ছেন। ২০০২ সালে ভারতের গুজরাট দাঙ্গার সময় দেশটির সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের সদস্য বিলকিস বানু গণধর্ষণের শিকার হয়েছিলেন।
সোমবার (৩০ সেপ্টেম্বর) দেশটির সুপ্রিম কোর্ট তাকে ৫০ লাখ রূপি (বাংলাদেশি ৫৯ লাখ ৭৫ হাজার) ক্ষতিপূরণ, সরকারি চাকরি ও বাসস্থানের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন।
একই সঙ্গে আদালতের এই আদেশ বাস্তবায়নে দুই সপ্তাহের সময়সীমা বেঁধে দেয়া হয়েছে।
সূত্র : এনডিটিভি।
বার্তাবাজার/কেএ