নওগাঁয় দুদুকের হাতে জাতীয় সঞ্চয় দপ্তরের দুই কর্মকর্তা আটক

নওগাঁয় সঞ্চয় অফিস থেকে সঞ্চয়ীদের ২ কোটি ৩৭ লাখ টাকা আত্মসাতের সাথে জড়িত থাকার সন্দেহে নওগাঁর জেলা সঞ্চয় অফিসার নাছির উদ্দিন ও নওগাঁর জেলার সাবেক সঞ্চয় অফিসার এবং বর্তমানে রংপুর সঞ্চয় অফিসের কর্মরত উপ-পরিচালক মহরম আলীকে গ্রেপ্তার করেছে দুদুক।

জানা যায়,নওগাঁয় জাতীয় সঞ্চয় অফিসের ইতো পূর্বে দুইজনকে আটক করার পর গতকাল সোমবার সন্ধায় আটককৃতদের স্বীকারোক্তি মতে নওগাঁর জেলা সঞ্চয় অফিসার নাছির উদ্দিন ও নওগাঁর জেলার সাবেক সঞ্চয় অফিসার এবং বর্তমানে রংপুর সঞ্চয় অফিসের উপ-পরিচালক মহরম আলীকে নওগাঁয় তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমানিত হওয়ায় রাজশাহী দুদুক অফিসের ওই মামলার তদন্তকারী কর্মকর্তা তাদের আটক করে পুলিশে সোর্পদ করেছে।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর