কুমিল্লা বিশ্ববিদ্যালযয়ের (কুবি) জাতিসংঘের লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়ন বিষয়ক সংস্থাা ‘ইউএন উইমেন’র যৌন নিপীড়ন প্রতিরোধ টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান হয়েছেন লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস লতা।
এই কমিটির কো-চেয়ারম্যান করা হয়েছে ইউএন ওমেন’র প্রোগ্রাম স্পেশালিস্ট মিসেস গিউলিয়া পিলুসি , ফোকাল পয়েন্ট হিসাবে রয়েছে ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক তাসনিমা আক্তার ।
৯ সদস্য বিশিষ্ট এই টেকনিক্যাল কমিটিতে অন্যান্য সদস্য হিসাবে আছেন নরী পক্ষের প্রোগরাম ম্যানেজার রওসন আরা, ফার্মেসি বিভাগের প্রভাষক মানতাশা তাবাসসুম, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের প্রভাষক ফাহাদ জিয়া, প্রশাসনিক কর্মকর্তা নিশাত আনজুম, ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফারজানা ইসলাম ,কাউসার আহমেদ বান্না।
বার্তাবাজার/এম.কে