পটুয়াখালীর কলাপাড়ায় জাতীয় শ্রমিকলীগের কমিটি গঠন করা হয়েছে। ৮নং ধানখালী ইউনিয়ন ও ৩নং লালুয়া ইউনিয়ন শাখায় ৪১ সদস্য বিশিষ্ট জাতীয় শ্রমিকলীগের পৃথক পৃথক ২টি কমিটি গঠন করা হয়েছে।
রবিবার ২৯ সেপ্টেম্বর সন্ধ্যায় এ কমিটি গঠন করা হয়। ৮নং ধানখালী ইউনিয়নে মোঃ মেজবাহ উদ্দিন মৃধা সভাপতি, গাজী নবিউল ইসলাম বাবু সাধারন সম্পাদক এবং ৩নং লালুয়া ইউনিয়নে মোঃ আবদুল আউয়াল সভাপতি, মোঃ শাহাবুদ্দিন সাধারন সম্পাদক নির্বাচিত হন।
জাতীয় শ্রমিকলীগ কলাপাড়া উপজেলা শাখার সভাপতি হীরা হাওলাদার স্বপন এবং সাধারন সম্পাদক মোঃ জহিরুল ইসলামের উপস্থিতিতে এ কমিটি গঠন করা হয়। এ সময় ১১৪ পটুয়াখালী-৪ সংসদ সদস্য মোঃ মুহিব্বুর রহমান মুহিব ও কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার সহ উপজেলার শ্রমিকলীগ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/এম.কে