জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

“কন্যা শিশুর অগ্রযাত্রা দেশের জন্য নতুন মাত্রা” এ স্লোগানে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে সিরাজদিখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল সাড়ে ১১ টায় উপজেলার রাজদিয়া আব্দুর জাব্বার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগীতায় স্কুল হল রুমে এ আলোচণা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নিবার্হী কর্মকতার্ আশফিকুন নাহারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহমেদ।

বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী শয়ন আক্তারের সঞ্চালনায় অন্যান্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মইনুল হাসান নাহিদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকতার্ কান্তা পাল, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এস এম সোহরাব হোসেন, বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বি এম হানিফসহ আরো অনেকে।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর