সিরাজদিখানে অটোগাড়ি (ইজিবাইক) চালক নজরুল ইসলাম (১৮) হত্যাকান্ডের সাথে জড়িত থাকায় ঘাতকদের ফাঁসির দাবিতে মানববন্ধন করা হয়েছে।
সোমবার বেলা ১১ টায় ঢাকা-মাওয়া মহাসড়কের কুচিয়ামোড়া কলেজট এলাকায় স্বজন ও এলাবাসীদের উদ্যোগে এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে পাথরঘাটা, ঘোড়ামারা, রামকৃষ্ণদি, রহমতপুর, পলাশপুরসহ কয়েকটি গ্রামের প্রায় ৩শ জন নারী-পুরুষ মানববন্ধনে অংশ নেন।
উলেখ্য গত ২৬শে সেপ্টম্বর অটোগাড়ি (ইজিবাইক) ছিনতাই করে ইজিবাইক চালক নজরুল ইসলামকে হত্যা করে। পরে পুলিশ নজরুল ইসলামের লাশ উদ্ধার করে এবং হত্যার সাথে জড়িত নুর আলী ও জাহিদ হোসেনকে গ্রেপ্তার।
বর্তমানে দুজনেই জেল হাজতে আছে। তাদের ফাসির দাবিতে এলাকাবাসী মাববন্ধন করে।
বার্তাবাজার/এম.কে