জবি প্রেসক্লাবের নির্বাচন কাল মঙ্গলবার

জগন্নাথ বিশ্ব‌বিদ্যালয়ে (জ‌বি) কর্মরত প্রগ‌তিশীল সাংবা‌দিক‌দের সংগঠন ‘জগন্নাথ ‌বিশ্ব‌বিদ্যালয় প্রেসক্লাব’ এর ২০১৯-২০২০ কার্য‌নির্বাহী ক‌মি‌টির নির্বাচন কাল মঙ্গলবার অনুষ্ঠিত হবে।

সোমবার সংগঠ‌নের দপ্তর সম্পাদক জ‌গেশ রায় স্বাক্ষ‌রিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। নির্বাচনটি বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবন প্রেসক্লাবের অফিসে (৪০৪ নং কক্ষ) অনু‌ষ্ঠিত হ‌বে।

সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে বলা হয়, গত রোববার সংগঠ‌নের সভাপতি রাকিবুল ইসলাম এর সভাপতিত্বে কার্যনির্বাহী মিটিংয়ে সিদ্ধান্ত অনুযায়ী আজ মঙ্গলবার বেলা ৯ টা থেকে ১১ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট গ্রহণ শেষে উপাচার্যের কনফারেন্স কক্ষে দুপুর ১ টায় ফলাফল ঘোষণা করা হবে।

জগন্নাথ ‌বিশ্ব‌বিদ্যালয় প্রেসক্লাব এর ২০১৯-২০২০ কার্য‌নির্বাহী ক‌মিটি ঘোষণার পর জবিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হবে।

উল্লেখ্য, নির্বাচনে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত থাক‌বেন সংগঠ‌নের প্রধান পৃষ্ঠপোষক ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.মীজানুর রহমান, সংগঠ‌নের প্রধান উপদেষ্টা কাজী মোবারক হোসেন, প্র‌তিষ্ঠাতা সভাপ‌তি ইমরান আহমেদ অপুসহ উপদেষ্টা ও সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর