ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে হল সমূহ বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কাউন্সিল সূত্রে এ তথ্য জানা যায়।
আরো জানা যায়, আগামী ৩রা অক্টোবর থেকে ১০ অক্টোবর পর্যন্ত হল সমূহ বন্ধ থাকবে।৩রা অক্টোবর সকাল ১১ টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ১১ অক্টোবর সকাল ৯ টায় হল খুলে দেওয়া হবে।
এদিকে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এসএম আব্দুল লতিফ সাক্ষরিত এক অফিস আদেশ থেকে জানা যায়,শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আগামী ৬ থেকে ৯ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস-পরীক্ষা ও অফিসসমূহ বন্ধ থাকবে।
এছাড়া উপাচার্যের নির্বাহী এক আদেশে আগামী ৫ অক্টোবর (শনিবার) ছুটি ঘোষণা করা হয়েছে।
বার্তাবাজার/এম.কে