ইবিতে দুর্গাপূজার ছুটি শুরু শনিবার

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে চারদিনের ছুটি ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

গত বুধবার (২৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে জানা যায়,আগামী শনিবার (৫ অক্টোবর) থেকে এ ছুটি শুরু হয়ে বুধবার ৯ অক্টোবর পর্যন্ত চলবে।

উক্ত অফিস আদেশ থেকে আরো জানা যায়, শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আগামী ৬ থেকে ৯ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস-পরীক্ষা ও অফিসসমূহ বন্ধ থাকবে।

এছাড়া উপাচার্যের নির্বাহী এক আদেশে আগামী ৫ অক্টোবর (শনিবার) ছুটি ঘোষণা করা হয়েছে। তবে ওইদিন কোন বিভাগ চাইলে ক্লাস-পরীক্ষা গ্রহণ করতে পারবে।

উল্লেখ্য, একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের সাপ্তাহিক ছুটি (বৃহস্পতিবার ও শুক্রবার) ও উপাচার্যের নির্বাহী আদেশে অতিরিক্ত একদিন ছুটি থাকায় এ বছর দুর্গাপূজার সর্বমোট ৯ দিনের ছুটি পাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর