নীলফামারীর ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়নের ফুলছড়ি পাড়া নামক স্থানে আজ সোমবার ভোরে ১২টি ভারতীয় গরু আটক করেছে বিজিবি ৫১ ব্যাটলিয়ানের থানার হাট কোম্পানী ক্যাম্পের জোয়ানগন।
আটককৃত গরুগুলো চোরাকারবারিরা অবৈধ ভাবে ভারত থেকে তিস্তা নদীর চর দিয়ে বাংলাদেশে নিয়ে আসে ট্রাকে তোলার সময় বিজিবি সদস্যগন গরু গুলো আটক করলেও চোরাকারবারীরা পালিয়ে যায়।
জানা যায়, তিস্তা নদীর উজানে ভারতে অভ্যন্তরে প্রবেশ করে পুর্ব ছাতনাই ইউনিয়নের ঝাড়সিংহেশ্বর গ্রামের গোপাল, ফরহাদ, আব্দুল মালেক, আব্দুর রউফ, নুর আলম, বিপুল ইসলাম দীর্ঘদিন থেকে চোরাকারবারী করে আসতেছে।
এ ব্যাপারে চোরাকারবারী বিপুল ইসলাম বলেন, আমি গরুর ব্যবসা করি না ভারত থেকে গরু এনে গাড়ীতে তুলে দেই। আটককৃত গরু গুলো চোরাকারবারিরা অবৈধ পথে ভারত থেকে উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়নের তিস্তার উজানের ঝাড়সিংহেশ্বর গ্রাম দিয়ে নিয়ে আসছিল।
থানার হাট বিজিবি কোম্পানী কমান্ডার নায়েক সুবেদার রফিকুল ইসলাম বলেন, ঝাড়সিংহেশ্বর গ্রামের একটি চোরকারবারী দল ভারতের অভ্যন্তরে গিয়ে ১২টি গরু নিয়ে আসে। বিজিবি উপস্থিতি টের পেয়ে গরুগুলো রেখে তারা পালিয়ে যায়।
পরে বিজিবির সদস্যরা গরুগুলো আটক করে থানার হাট কোম্পানি ক্যাম্পে নিয়ে যায়। আটককৃত গরুগুলোর দাম ১০ লক্ষাধিক টাকা উপরে। মঙ্গলবার কাস্টমের মাধ্যমে গরুগুলো নিলামে বিক্রি করা হবে।
বার্তাবাজার/এম.কে