জাতীয় কন্যা শিশু দিবস ২০১৯ সিরাজগঞ্জ জেলায় যথাযথ মর্যাদায় উদযাপন করা হয়।রহমত বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সোমবার সিরাজগঞ্জের জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ প্রধান অতিথি ও উক্ত বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ এর সভাপতি বীরমুক্তিযোদ্ধা গাজী হাসান খসরু খান এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা শেষে জেলা প্রশাসন ও উপ-পরিচালকের কার্যালয়, মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজনে স্কুলের মেয়েদের সেনেটারী ন্যাপকিন বিতরণ করা হয়। এরপর জেলা পর্যায়ে বাল্যবিবাহ প্রতিরোধে ভূমিকা রাখায় সদরের সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুর রহমানকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সিরাজগঞ্জ জেলায় এ পর্যন্ত ১৬০টি বাল্যবিবাহ বন্ধ করেছেন সদরের সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুর রহমান। তিনি দুইবার একদিনে ৭ বাল্যবিবাহ বন্ধ করে ইতোমধ্যে রেকর্ড সৃষ্টি করেছেন। বাল্যবিবাহ নিরোধে অসামান্য অবদান রাখায় সদরের সহকারী কমিশনার (ভূমি)কে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করেন সিরাজগঞ্জ জেলার জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ।
এ সময় জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আক্তারুজ্জামান, উপ-পরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর কানিজ ফাতেমা,সহকারী তথ্য কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন,অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম, উক্ত বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী ও ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/কে.জে.পি