কিশোরগঞ্জে পাহারাদারকে গলাকেটে হত্যা

আজ রবিবার সকাল ৭টায় কিশোরগঞ্জের ভৈরব কালিপুর গ্রামে একটি অটো অটো রিস্কা গ্যারেজের পাহারাদার রাজীব(২০) নামের প্রতিবন্ধী এক কিশোরের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে ভৈরব থানা পুলিশ।

নিহত রাজীব চন্ডিবের গ্রামের রতন খার গ্যারেজের পাহারাদার হিসেবে দায়িত্বে ছিল।।

এলাকাবাসী ও ওই গ্যারেজে প্রতিদিন নিয়মিত যারা অটো রিস্কা পার্কিংয়ে রাখতেন তারা জানান —– রাজিব প্রতিবন্ধী, সে খুব ভাল ছেলে ছিল, কারও সাথে তার কোনো রকমের কোনো বিরোধ ছিল না বিগত এক মাস ধরে সে এই গ্যারেজের পাহারাদারের চাকুরী নেয় মাসিক ৬ হাজার টাকা বেতনে, প্রতিদিনের মতো গতকাল রাত ১১টার দিকে তারা অটোরিস্কা পার্কিং করে যাওয়ার সময় রাজীবকে স্বাভাবিক অবস্থায় দেখতে পায়।

অন্য এক চালক জানান প্রতিদিন রাতের ওই ঘরে চার পাঁচজন অটো রিস্কা চালক রাজিবের সাথে মধ্যরাত পর্যন্ত টিভি দেখতে এবং রাতে ঐ চালকরা ওইখানেই থাকতো।

সকালে এসে তারা গ্যারেজের মেঝেতে রাজিবের মৃতদেহ দেখতে পায় এবং ওই ঘরে যারা থাকতো তাদেরকে পাওয়া যায়নি। তারা এই হত্যাকান্ডের বিচার দাবি করেন।।

সকালে রাজীবের বড় ভাই সজীব এসে জানান সে এক মাস পূর্বে ধরে সেখানে কাজ করত তারা রাজিবের হত্যার খবর পেয়ে ছুটে আসেন।

সহকারি পুলিশ সুপার ভৈরব সার্কেল কিশোরগঞ্জ। মুহাম্মদ রেজওয়ান দীপু জানান —–সকাল ৭টায় খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যায় এবং লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি, রাত ১ হইতে ভোর ৪ এই এই সময়ের মধ্যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে এবং পূর্ব পরিকল্পিতভাবে হত্যাকান্ডটি ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা করছে।
লাশের শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে তার গলার বেশিরভাগ অংশই কাটা ছিল, এবং তার পুরুষাঙ্গ পুরোটাই কেটে ফেলেছে দুর্বৃত্তরা।।

লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। নিহত রাজীব উপজেলার আগানগর ইউনিয়নের ছাগাইয়া গ্রামে মৃত মন্নাফ মিয়ার ৪ ছেলে মেয়ের মধ্যে সবার ছোট ছেলে। ছোটবেলায় অসুখে তার একটি পা অচল হয়ে যায়।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর