যশোরে ইউপি চেয়ারম্যানসহ ৬ জনকে আসামি করে আদালতে মামলা

যশোর বাঘারপাড়া বেতালপাড়ার সাইদুর রহমান সাঈদকে হত্যা চেষ্টার অভিযোগে জহুরপুর ইউপি চেয়ারম্যান দিলু পাটোয়ারিসহ ৬ জনকে আসামি করে যশোর আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে।রোববার(২৯শে সেপ্টেম্বর)বাদী সাইদুর রহমান নিজে যশোর আদালতে এ মামলা দায়ের করেন।

যশোর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক অভিযোগটি গ্রহণ করে যশোর জেলা গোয়েন্দা শাখার ওসি মোঃ মামুনুর রহমানকে তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন।এ মামলায় আসামিরা হলেন- জহুরপুর ইউনিয়নের চেয়ারম্যান নরসিংহপুর গ্রামের গোলাম মাওলা পাটোয়ারির ছেলে দিলু পাটোয়ারি, হলদা গ্রামের উজির খালাসীর ছেলে শরিফুল ইসলাম,ওসমান মন্ডলের ছেলে হাবিবুর রহমান, বেতালপাড়া গ্রামের আমির লস্করের ছেলে মজিদ লস্কর, আমজেদ মন্ডলের ছেলে আরিফুল মন্ডল ও মৃত মকছেদ মোল্লার ছেলে হারুন ওরফে নাপিত।মামলার অভিযোগে জানা গেছে, আসামিদের সাথে সাইদুর রহমানের দীর্ঘদিন ধরে শত্রুতা চলে আসছিল।

গত (১৫ সেপ্টেম্বর)সন্ধ্যার পর সাইদুর রহমান বেতালপাড়া বাজারের ডাক্তার মিজানুর রহমানের চেম্বারে বসে ছিলেন।রাত ৮ টার দিকে আসামি দিলু পাটোয়ারির নেতৃত্বে দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে ডাক্তারের চেম্বারের ঢুকে গালিগালাজ করতে থাকে। এক পর্যায়ে দিলু পাটোয়ারি তার মাথায় দেশী অস্ত্র গাছিদা দিয়ে কোপ দেয়।এরমধ্যে অন্যান্য আসামিরা তাকে কুপিয়ে জখম করে চলে যায়।সাইদুর রহমানকে প্রথমে যশোর পরে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়।চিকিৎসা শেষে সুস্থ্য হয়ে তিনি আদালতে এ মামলা দায়ের করেছেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর