হিন্দু ছেলেকেই বিয়ে করতে প্রস্তুতি নিচ্ছেন নায়িকা অপু

ঢাকাইয়া ছবির বেশ জনপ্রিয়া নায়িকা অপু বিশ্বাস। শাকিব খানের সঙ্গে ডিভোর্স হওয়ার পর অনেকটা ভেঙে পড়েন অপু।ফের সিনেমা পাড়ায় ফিরেন। কিন্তু গত দুই বছরে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ ও ‘শটকার্ট’ ছাড়া আর কোনো ছবি হাতে পাননি এই ঢালিউড কুইন। ছবি দুটি এখনো মুক্তি প্রতীক্ষায়। এরই মধ্যে সিদ্ধান্ত নিয়েছেন ফের গাঁটছড়া বেঁধে এবার সংসারে মনোযোগী হবেন। বিয়ের জন্য তার পরিবার পাত্রও দেখা শুরু করেছে।

অপু বলেন, ‘পরিবারের পাশাপাশি আমিও মানসিকভাবে প্রস্তুতি নিয়েছি বিয়ে করার। একা একা জীবন চলে না। তা ছাড়া প্রত্যেকেই জীবনে অবলম্বন চায়, নিরাপত্তা চায়। তাই ঠিক করেছি এবার বিয়েটা করে ফেলব।’

আরো বলেন, ‘আমার বাবা নেই। মা-ই একমাত্র অভিভাবক। তিনিই পাত্র নির্বাচন করবেন। একবার নিজে ভুল করে সেই ভুলের মাসুল দিয়ে যাচ্ছি। এবার মায়ের পছন্দই আমার পছন্দ।’

এদিকে আরো একটি প্রশ্ন ধানা বেধেছে ভক্তদের মনে। সুপার স্টার শাকিব খানের সঙ্গে বিয়ে হওয়ার সময় অপু বিশ্বাস সনাতন ধর্ম ত্যাগ করেন ইসলাম গ্রহণ করেন বলে মিডিয়ায় সংবাদ প্রকাশ হয়। তখন অপু বিশ্বাস নাম পরিবর্তন করে অপু ইসলাম নাম ধারণ করেন বলেও জানা যায়। সম্প্রতি অপু বিশ্বাস জানান তিনি ধর্ম ত্যাগ করেননি। আগের ধর্মেই আছেন।

অপু জনালেন সাকিবের সঙ্গে বিয়ে হলেও ধর্ম ত্যাগ করেননি তিনি।অপু বলেন, সাকিবকে যখন ভালোবেসে বিয়ে করেছিলাম তখন তো আর জানতাম না আমার জীবনে এমন সময় আসবে। যেহেতু আমার কোনো ধর্মান্তর হয়নি, তাই আমি আমার ধর্মানুযায়ী চলছি এবং সেভাবেই চলতে চাই। এবার জাকজমকভাবে পূজা উদযাপন করবেন বলেও জানান অপু।

সব ধর্মের প্রতি অপু শ্রদ্ধাশীল বলে জানিয়েছেন। এ বিষয়ে ঢালিউড নায়িকা বলেন, সব ধর্মের প্রতি আমার শ্রদ্ধা রয়েছে। আমার যখন শাকিব খানের সঙ্গে বিয়ে হয়েছে তখন আমি এক ঝলক কাবিননামা দেখে পরে আর তার কোনো হদিস পাইনি। আদালতের মাধ্যমে যেভাবে ধর্মান্তর করা হয় আমার বেলায় সে রকম কিছুই হয়নি।

ইসলাম ধর্মের প্রতি সম্মান রয়েছে জানিয়ে অপু বিশ্বাস বলেন, ঈদ এবং ইসলাম ধর্মের প্রতি আমার যথেষ্ট সম্মান রয়েছে। কিন্তু আমার কখনও ঈদ উদযাপন করা হয়নি। কোরবানি ঈদ থেকে শুরু করে কোনো ঈদে, কোনোদিন কিংবা এখনও আমি গো-মাংস স্পর্শ করিনি। আমার বাসার কাজের লোকদের জন্য আমি খাসি কোরবানির ব্যবস্থা করি।

নাম পরিবর্তন নিয়ে মিডিয়ার খবরে সাবেক শাকিবপত্নী বলেন, মিডিয়াতে আমার নাম অপু বিশ্বাস থেকে অপু ইসলাম খান নামে প্রচার করা হয়েছে। এ নামের পরিবর্তন যেভাবে করতে হয় সেই ধরনের কোনো কিছুই করা হয়নি। আমি যেহেতু শাকিবকে ভালোবেসে বিয়ে করেছিলাম আমি ধর্ম পরিবর্তন করার জন্যও প্রস্তুত ছিলাম। কিন্তু কোরআন শিক্ষা বা ধর্মান্তর এ কিছুই করা হয়নি।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর