জ্বালানি তেলের মূল্য অকল্পনীয়ভাবে বেড়ে যাবে বলে হুশিয়ার করেছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান।(এমবিএস)।
এ জন্য তিনি ইরানকে দায়ী করেছেন। আন্তর্জাতিক সম্প্রদায় যদি এখনই ইরানকে না থামায়, তা হলে বিশ্ব অর্থনীতি ধ্বংস হয়ে যাবে। খবর বিবিসির।
সম্প্রতি ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলায় নাস্তানাবুত সৌদি আরব। একের পর এক তেল স্থাপনায় হামলা হচ্ছে।
ফলে তেল উৎপাদন অর্ধেকেরও নিচে নেমে গেছে সৌদি আরবের। আর এসব হামলায় ইরান জড়িত বলে দাবি করে আসছে সৌদি আরব।
সম্প্রতি মার্কিন গণমাধ্যম সিবিএস নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি সৌদি রাজপরিবারের কঠোর সমালোচক হিসেবে পরিচিত জামাল খাসোগির হত্যাকাণ্ডে নিজের জড়িত থাকার কথা বললেও এখন সুর পাল্টে ফেলেছেন।
এমবিএস এখন বলছেন, খাসোগিকে হত্যার নির্দেশ তিনি দেননি। ২০১৮ সালের ২ অক্টোবর তুরস্কের সৌদি কনস্যুলেটে গিয়ে গুপ্তহত্যার শিকার হন জামাল খাসোগি।
অথচ সিবিএসের ৬০ মিনিট নামে একটি সাক্ষাৎকারধর্মী অনুষ্ঠানে সম্প্রতি মোহাম্মদ বিন সালমান বলেছেন, সৌদি আরবের শাসক হিসেবে খাসোগি হত্যার পুরো দায় আমার।
বার্তাবাজার/এম.কে