রাজধানীতে পুলিশ কর্মকর্তার পিস্তলের গুলিতে ছেলের মৃত্যু

ঢাকার আজিমপুর সরকারি কোয়ার্টারে পুলিশ অফিসার বাবার পিস্তল দিয়ে আত্মহত্যা করেছে সাদিক বিন সাজ্জাদ (১৭) নামের এক কিশোর।

সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে রাজধানীর আজিমপুরে সরকারি কোয়ার্টারের ৬৭ নম্বর ভবনে এই ঘটনা ঘটে। সাদিক সিটি কলেজের এইচএসসির ২য় বর্ষের ছাত্র ছিলেন।

নিহত সাজ্জাদ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমানের ছেলে।

ডিএমপির লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অপারেশন) আসলাম উদ্দিন গণমাধ্যমকে বলেন, সাদিকের বাবা মহানগর পুলিশের রমনা বিভাগের ডিসি সাজ্জাদুর রহমান। আজিমপুর সরকারি কোয়ার্টারে পরিবারের সঙ্গেই থাকতো সে। ভোরের দিকে বাসায় থাকা তার বাবার লাইসেন্স করা পিস্তলের গুলিতে সে আত্মহত্যা করে।

আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠাবো। তবে আত্মহত্যার কোনো কারণ জানাতে পারেননি তিনি।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর