মেয়রের বাসায় মিলল ১৩ টন স্বর্ণ, কয়েকশ’ মিলিয়ন মার্কিন ডলার

তিনি কোন রাজা-বাদশাহ নন, একটি প্রদেশের মেয়র।আর এই মেয়রের মালিকানায় রয়েছে বেশ কয়েকটি বিলাসবহুল বাড়ি। আর সেই বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে ১৩ টন স্বর্ণ, কয়েকশ’ মিলিয়ন মার্কিন ডলার এবং প্রায় ৩৪ মিলিয়ন ইউরো।

নাম তার জাং কিউ। ছিলেন চীনের ডানজহোর প্রদেশের মেয়র। চীনের পুলিশ ওই মেয়রের বাড়ির বেসমেন্ট থেকে এই স্বর্ণ ও অর্থ উদ্ধার করে।

দুর্নীতির অভিযোগে মেয়রের বাড়িতে অনুসন্ধান করার আদেশ দেয় দেশটির জাতীয় তত্ত্বাবধান কমিশন।আর তখনি মিলে চোখ কপালে উঠার মতো কাণ্ড।

উল্লেখ্য, ২০১৩ সালে রাষ্ট্রপতি হিসাবে শিজিনপিং নিয়োগের পর থেকে দুর্নীতির বিরুদ্ধে লড়াইকে অগ্রাধিকার দিয়ে আসছেন। এ পর্যন্ত দুর্নীতির অভিযোগে অভিযুক্ত ২৫৪ জ্যেষ্ঠ কর্মকর্তাকে বরখাস্ত করেছেন তিনি।

সূত্র: দ্য নিউজ ইন্টারন্যাশনাল

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর