ডেকে এনে গণধর্ষণ, রিহ্যাবের দুই পরিচালক গ্রেফতার

ধর্ষণের অভিযোগে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং সোসাইটি অব বাংলাদেশের (রিহ্যাব) পরিচালক শাকিল কামাল চৌধুরী ও ইঞ্জিনিয়ার মহিউদ্দিন শিকদারের বিরুদ্ধে মামলা করেছেন এক নারী। এ ঘটনায় রোববার রাতে তাদের দু’জনকে গ্রেফতার করেছে ধানমণ্ডি থানা পুলিশ।

পুলিশ জানায়, ধর্ষণের শিকার নারীর বাড়ি পঞ্চগড় সদরে। ৭ মাস আগে ফেসবুকে পরিচয়ের সূত্রে চাকরির আশ্বাস পেয়ে ঢাকায় আসেন অভিযোগকারী নারী।

পরে ধানমণ্ডির একটি আবাসিক ভবনে নিয়ে গিয়ে রোববার ধর্ষণ করে অভিযুক্তরা। নির্যাতনের শিকার নারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করেছে পুলিশ।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর