নোয়াখালীর বেগমগঞ্জে আওয়ামী লীগের ২ গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় ৩ জন গুলিবিদ্ধ হয়। গুরুতর আহত অবস্থায় তাদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। রোববার রাত সাড়ে ৮টায় এ ঘটনা ঘটে।
জানাগেছে দলীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের রমনিরহাটে আ’লীগের ২ গ্রুপের মধ্যে প্রথমে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এক পর্যায়ে গোলাগুলি শুরু হয়। এ সময় সোলতানপুর গ্রামের বাসুমিয়ার পুত্র আ’লীগ কর্মী কামাল উদ্দিন (৩০) একই গ্রামের আফজাল মিয়ার পুত্র মমিন উল্লাহ(৫৫) রামপুর গ্রামের তাজুল ইসলামের পুত্র ইব্রাহিম(২৭) গুলিবিদ্ধ হয়।
এলাকাবাসী তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
এ সময় স্থানীয় চেয়ারম্যান আনিসুর রহমানকে গুলি চালায়, কিন্তু গুলি লক্ষ ভ্রষ্ট হওয়ায় তিনি বেঁচে যান।
-নয়াদিগন্ত
বার্তাবাজার/ডব্লিওএস