ইমরান খানের বিরুদ্ধে মামলা দায়ের

জাতিসংঘের সাধারণ অধিবেশনে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ‘আপত্তিজনক’ মন্তব্য করেছেন। এর পাশাপাশি তিনি তার বক্তব্যে ভারতকে পরমাণু যুদ্ধের হুমকিও দিয়েছেন।

এমন অভিযোগ এনে ইমরান খানের বিরুদ্ধে ভারতের বিহার রাজ্যে মামলা দায়ের করা হয়েছে। ভারতের বিহারের মুজাফফরনগর আদালতে শনিবার (২৮ সেপ্টেম্বর) তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আগামী ২১ অক্টোবর ওই মামলার শুনানি হবে।

ভারতীয় আইনজীবী সুধীর কুমার ওঝা মুজফ্ফরপুরের মুখ্য বিচার বিভাগীয় আদালতে ইমরানের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২৪(এ), ১২৫ ও ৫০৫ ধারা অনুযায়ী ওই মামলা দায়ের করেন।

সূত্র: আইআরআই।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর