বাজে রেফারিংয়ে ভারতের কাছে বাংলাদেশের হার

সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ। কাঠমুন্ডুতে ম্যাচের প্রথমার্ধেই বাজে রেফারিংয়ের বলি হয়েছে বাংলাদেশ। শুরু থেকেই বাজে রেফারিং করে চলেছে আজকের ম্যাচ রেফারি। প্রথমার্ধেই দুই দলকে মোট ৩ টি কার্ড দেখিয়েছেন।

খেলার শুরুতেই লাল কার্ড দেখান বাংলাদেশের হৃদয়কে। ২২ মিনিটে গুরকিরাত লাল কার্ড খেলে দুই দলই ১০ জনের দলে পরিণত হয়। তখন বাংলাদেশ ১-০ তে পিছিয়ে। ৪০ মিনিটে গোল করে বাংলাদেশকে সমতায় ফেরান ইয়াসিন।

ইয়াসিনের গোল উদযাপন যেন সহ্য হয়নি রেফারির। সরাসরি লাল কার্ড দেখিয়ে বের করে দেন। কিন্ত, ইয়াসিন এমন কিছুই করেননি যা সরাসরি লাল কার্ডের সমান।

বাংলাদেশ–ভারত ফাইনাল মানেই বাজে রেফারিং বা আম্পায়ারিং। আর এর বলি হয় বাংলাদেশ। খেলার দ্বিতীয় আর্ধের খেলা চলছে। এখন পর্যন্ত বাংলাদেশ ১-১ ভারত।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর