“বেনাপোল সাংবাদিক ঐক্য পরিষদ” গঠিত

সাংবাদিক কল্যাণে নীতিমালা গ্রহণ এবং সাংবাদিক সমন্বয়ের মাধ্যমে বেনাপোলে একটি মাত্র প্রেসক্লাব গঠনে সমন্বয় সভার আয়োজন করা হয়।শনিবার (২৮/৯/২০১৯ ইংতারিখ সন্ধ্যার পর বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন ভবনে এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সীমান্ত প্রেসক্লাব বেনাপোল এর উদ্যোগে আয়োজিত সমন্বয় সভায় বেনাপোলের সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সমন্বয় সভার সভাপতিত্ব করেন প্রেসক্লাব বেনাপোল এর সভাপতি মোঃ মহসিন মিলন অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন একই প্রেসক্লাবের সহ-সভাপতি বকুল মাহবুব।

প্রায় শতাধিক সাংবাদিকদের উপস্থিতিতে সমন্বয় সভায় পবিত্র কুরআন তেলওয়াতের পর স্বাগতিক বক্তব্য রাখেন, প্রেসক্লাব বেনাপোলের সাধারণ সম্পাদক রাশেদুর রহমান রাশেদ।

উপস্থিত সাংবাদিকবৃন্দ সংবাদ সংগ্রহের ক্ষেত্রে প্রতিবন্ধকতা দুর করা এবং একে অপরের প্রতি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বৃদ্ধি করার লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনা উপস্থাপন করা হয়। সমন্বয় সভায় বক্তব্য রাখেন- দৈনিক যশোরের বেনাপোল প্রতিনিধি এনামুল হক, চ্যালেন আই এর সাজেদুর রহমান, দৈনিক লোক সামাজের মনিরুল ইসলাম, এস,এ টিভির নাসির উদ্দিন, জয়যাত্রা টিভি এবং দৈনিক কল্যাণ পত্রিকার বেনাপোল প্রতিনিধি ও সীমান্ত প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব হোসেন পক্ষী, ইন্ডি পেন্ডেন্ট টিভির আব্দুর রহিম, আমাদের সময় পত্রিকা এবং সময় টিভির প্রতিনিধি ও বন্দর প্রেসক্লাব এর সাধারন সম্পাদক আজিজুল হক, বিডিনিউজ এর আসাদুজ্জামান আসাদ, বিনিয়োগ বার্তা এবং সীমান্ত প্রেসক্লাব সভাপতি মোঃ সাহিদুল ইসলাম শাহীন, একুশে টিভির মোঃ জামাল হোসেন, নিউজ টুয়েন্টিফোরের বকুল মাহবুব এবং এনটিভি ও প্রেসক্লাব বেনাপোলের সভাপতি মহসিন মিলন।

সভায় সকলের সম্মতিক্রমে “বেনাপোল সাংবাদিক ঐক্য পরিষদ˝ নামের সংগঠনের নামকরণ করা হয়।

সংগঠনের কার্যক্রম কে পরিচালনার লক্ষ্যে প্রেসক্লাব বেনাপোলের সভাপতি মহসিন মিলন কে আহবায়ক, যুগ্ম আহ্বায়ক মোঃ জামাল হোসেন এবং বকুল মাহবুব কে সদস্য সচিব করে মোট ৫৬ সদস্যের একটি কমিটির নাম ঘোষণা করা হয়।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর