নীলফামারীতে অগ্নিকান্ড, বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন বিতরন

নীলফামারীর ডিমলায় আজ রোববার উপজেলা পরিষদ মাঠে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের উদ্দ্যেগে অগ্নিকান্ড, কালবৈশাখি ঝড় ও বন্যায় ক্ষতিগ্রস্থদের ৯৫ জনের মাঝে ১শত ৬ বান্ডিল ঢেউটিন, নগদ ৩ লক্ষ ১৮ হাজার টাকা বিতরন করা হয়েছে।

সুটিবাড়ী বাজারে আগুনে পুড়ে যাওয়া ১১টি পরিবারকে ২ বান্ডিল করে ঢেউটিন, নগদ ৬ হাজার করে টাকা ও ৮৪ পরিবারবে ১ বান্ডিল ঢেউটিন ও নগদ ৩ হাজার করে টাকা বিতরন করা হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের এসব ঢেউটিন ও নগদ টাকা বিতরন করেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার।

এ সময় উপজেলা পরিষদের ভাইজ চেয়ারম্যান নিরেন্দ্র নাথ, মহিলা ভাইজ চেয়ারম্যান আয়েশা সিদ্দিকা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান, প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ-সহকারী প্রকৌশলী ফেরদৌস আলম, ঝুনাগাছ চাপানি ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান, খগাখড়িবাড়ী ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর