বাংলাদেশে গ্যাস রফতানি করতে আগ্রহী ব্রুনাই। রোববার সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে দেখা করে বাংলাদেশে নিযুক্ত ব্রুনাই-এর হাইকমিশনার হাজী হারিস ওসমান ব্রনাইয়ের আগ্রহের কথা জানান।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে ব্রুনাইয়ের গ্যাস রফতানির আগ্রহের বিষয়টি জানানো হয়েছে। এতে বলা হয়, প্রতিমন্ত্রী ও রাষ্ট্রদূত পারস্পারিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
ব্রুনাইয়ে কর্মরত বাংলাদেশের শ্রমিকদের ভূয়সী প্রশংসা করেন দেশটির হাইকমিশনার হারিস। এ সময় নসরুল হামিদ বলেন, ‘ক্রমবর্ধমান উন্নয়নের জন্য বাংলাদেশে গ্যাসের ব্যাপক চাহিদা রয়েছে। স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল স্থাপনের জন্য ১২টি প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করেছে। ব্রুনাইয়ের সঙ্গেও সমঝোতা স্বাক্ষর রয়েছে। বিষয়গুলো পর্যালোচনা ও নিরীক্ষা করা হচ্ছে।
বার্তাবাজার/ডব্লিওএস