বৃক্ষরোপণের মাধ্যমে ইবিতে শেখ হাসিনার জন্মদিন পালন

বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে ৭৩টি বৃক্ষরোপণ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ছাত্রলীগ।

রবিবার বেলা সাড়ে ১২টায় শাখা ছাত্রলীগের একাংশের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হল সংলগ্ন খালি জায়গায় এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন তারা।

এসময় কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩ তম জন্মদিন উপলক্ষে বিভিন্ন প্রজাতির বনজ, ফলজ এবং ঔষধি বৃক্ষের ৭৩ টি চারা রোপন করা হয়।

এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, ছাত্রলীগের একাংশের নেতা ফয়সাল সিদ্দিকী আরাফাত, মিজানুর রহমান লালন, তৌকির মাহফুজ মাসুদ, শাহজালাল সোহাগ, বিপুল হোসাইন খান প্রমুখ।

উল্লেখ্য এর আগে গত শুক্রবার বাদ জুম্মা প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে দোয়া এবং মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় বলে জানা গেছে।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর