বিরল রোগে আক্রান্ত শিশু সিজান

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় বিরল রোগে আক্রান্ত আরও এক শিশু শনাক্ত করা গেছে। তার নাম সিজান, বয়স প্রায় ৪। বাড়ি উপজেলার ফতেপুর ইউনিয়নের নামো মিংরইল গ্রামে। বাবা টুলু মণ্ডল পেশায় ঘরের টিনের চালার মিস্ত্রি। মা গৃহিণী। পরিবারে ৩ ছেলে ও এক মেয়ের মধ্যে ছোট ছেলে সিজান। তার শরীরের ডান হাত ও বুকে ওপরে পশুর মত লোম গজাচ্ছে। সেখান থেকে বের হচ্ছে দুর্গন্ধ।

সিজানের মা শিরিন জানান, জন্মের পর ২ মাস বয়সে শরীরের এ কালো দাগ দেখে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে নেওয়া হয়। তখন থেকে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে আজ অবধি একটি মলম ব্যবহার করে যাচ্ছেন। কিন্তু ক্রমেই কালো দাগটি বাড়ছে বলে জানান সিজানের মা।

এদিকে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি সিজানের পিতার পক্ষে উন্নত চিকিৎসার ব্যয়ভার বহন করাও সম্ভব হচ্ছে না। শিশুটির সুচিকিৎসার জন্য দেশবাসীর কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন শিশুটির পরিবার।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর