শেকৃবিতে সাউ ডাইরেক্টরি অ্যাপস উদ্বোধন

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ভিত্তিক ডিজিটাল টেলিফোন ডাইরেক্টরি ( SAU Directory) উদ্বোধন করা হয়েছে। এ অ্যাপসটিতে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, কর্মকর্তা ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিভাগের মোবাইল নম্বর ও ই-মেইল ঠিকানা পাওয়া যাবে। বিশ্ববিদ্যালয়ের তথ্য ও যোগাযোগ কেন্দ্রের সার্বিক তত্ত্বাবধানে উপাচার্য প্রফেসর ড. কামাল উদ্দিন আহাম্মদ আজ সকালে এ ডাইরেক্টরি উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মো. সেকেন্দার আলী, ট্রেজারার প্রফেসর ড. মো. আনোয়ারুল হক বেগসহ বিভিন্ন অনুষদের ডীন, পরিচালক, শিক্ষক ও কর্মকর্তারা।

এ ব্যাপারে তথ্য ও যোগাযোগ কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. মীর্জা হাছানুজ্জামান বলেন, অ্যাপসটি প্রাথমিক অবস্থায় শুধুমাত্র অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে ব্যবহার করা যাবে। আইফোন গ্রাহকদের এই অ্যাপসটি ব্যবহার করতে কিছুটা সময় লাগবে। অন্য সব অ্যাপসের মতো গুগল প্লে স্টোর থেকে SAU Directory অ্যান্ড্রয়েড ফোনে ইনস্টল করে এ সেবা পাওয়া যাবে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর