সানাই মাহবুব। সামাজিক যোগাযোগ মাধ্যমে যাকে নিয়ে সব সময়ই আলোচনা-সমালোচনা লেগেই থাকে।
সম্প্রতি একটি বিকিনি পরা ছবি নিয়ে বেশ সমালোচনার মুখোমুখি হয়েছেন তিনি। তবে কিছু দিন আগে অশ্লীলতার অভিযোগে পুলিশের সাইবার ক্রাইম ইউনিটে ডাক পড়লেও তার কার্যক্রমে তিনি রীতিমতো সরব।
শুধু ছবি পোস্ট নয়, বিভিন্ন সময়ে ফেইসবুক লাইভ এ আসা এবং তার ছবি বা ভিডিওর ক্যাপশন নিয়ে বেশ আলোচনায় এই মডেল।
তবে বিকিনি পরা এই ছবি নিয়ে বিভিন্ন সমালোচনা আসলে ও সানাই বলছেন ভিন্ন কথা। সর্বশেষ তিনি তার ভক্তদের উদ্দেশ্যে ক্যাপশনে লিখেছেন –
“এটা কোনো বিকিনি না! বিকিনি কি সেটা আগে জানেন তারপর বলতে আসবেন, আর ইডিট করা পিকচার ছাড়া বন্ধ করেন”
তবে সর্বোপরি তার কার্যক্রম নিয়ে ভক্তদের ট্রল বন্ধ করার অনুরোধ জানিয়েছেন তিনি।
উল্লেখ্য গত ২৪ শে সেপ্টেম্বর তার ভেরিফায়েড ফেইসবুক পেইজ বিকিনি পরা ছবিটি শেয়ার করেছেন তিনি।