মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৩ তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ কাতার শাখা কর্তৃক আয়োজিত আলোচনা সভা সম্মাননা স্মারক প্রদান ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কাতার আওয়ামী লীগ এর সম্মানীত সভাপতি জনাব শফিকুল কাদের এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ এথলেটিক্স ফেডারেশন এর সিনিয়র সহ-সভাপতি, লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক জনাব অ্যাডভোকেট নূর উদ্দিন চৌধুরী নয়ন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ এথলেটিক্স ফেডারেশন এর সাধারণ সম্পাদক আবদুর রকিব মন্টু।অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন এম. এ.আলম (ভাবলু), জামাল হোসেন, জাহাঙ্গীর আলম। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাতার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সৈনিক লীগ, শ্রমিক লীগ ও বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে কাতার আওয়ামী লীগ এর পক্ষ থেকে প্রধান অতিথিকে সম্মাননা স্মারক প্রদান করেন সভাপতি ও সাধারন সম্পাদক এবং যুগ্ম সাধারণ সম্পাদক। কাতারস্থ লক্ষ্মীপুরবাসীর পক্ষ থেকে প্রধান অতিথিকে সম্মাননা স্মারক প্রদান করেন কাতার আওয়ামিলীগের অর্থ বিষয়ক সম্পাদক এম.এ. আলম (ভাবলু)।
এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া চেয়ে বিশেষ মোনাজাত করা হয়।
বার্তাবাজার/কে.জে.পি