লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়ায় খোরশেদ আলম মিলন নামের এক ইউপি সদস্য দূর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছে। শনিবার ৮ টার দিকে উপজেলার দত্তপাড়া ইউনিয়নের আলাদাদপুর মাদ্রাসার সামনে এ হত্যার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলযোগে এসে আকস্মিক মিলনকে উদ্দেশ্য করে কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে পালিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। নিহত মিলন একই ইউপির ৬ নং ওয়ার্ডের মেম্বার ও ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে আসেন। এসময় পুলিশ ঘটনাস্থলে প্রাথমিক তদন্ত ও সুরুতহাল রিপোট শেষে নিহতের মরদেহ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করবেন বলে জানা যায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার মাগরিবের নামাজ শেষে মিলন মেম্বার স্থানীয় ওই দোকানে চা খেতে খেতে এলাকাবাসীর সাথে আলাপচারিতায় মগ্ন ছিল। এসময় আকস্মিক কয়েকটি মোটরসাইকেলযোগে একদল অজ্ঞাত সন্ত্রাসী ছুটে এসে তাকে উদ্দেশ্য করে কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে দ্রুত পালিয়ে যায়। গুলিবিদ্ধ হয়ে রক্তাক্ত অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। কি কারনে কারা এ ঘটনা ঘটাতে পারে এ বিষয়ে এখন পর্যন্ত কেউ কোন অনুমান করতে পারছেননা।
তবে স্থানীয় কয়েকটি সূত্রে জানা যায় নিহত মিলন মেম্বার ইতিপূর্বে সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত থাকলেও বিগত কয়েকবছর থেকে তিনি সন্ত্রাসী পথ পরিহার করে সাধারণ মানুষের কাতারে সামিল হন। এরপর তিনি নির্বাচন করে মেম্বার নির্বাচিত হয়ে স্থানীয় জনগণের সেবায় আত্মনিয়োজিত হন।
বার্তাবাজার/কে.জে.পি