মুসলিম নন, তবুও মুসল্লিদের জুতা সাজিয়ে আনন্দ পান তিনি

মুসলিম নন তিনি। তবুও মসজিদে নামাজ পড়তে আসা মুসল্লিদের জুতা সাজিয়ে রাখেন তিনি। প্রতি শুক্রবার তিনি প্রচণ্ড গরমেও মসজিদের বাইরে বসে জুতাগুলো সোজা করে সারি সারিভাবে সাজিয়ে রাখেন। আর এটাতেই তার আনন্দ।

ঘটনাটি সিঙ্গাপুরের। দেশটির আল-মাওয়াদ্দাহ মসজিদে অ্যাংকল স্টিভেন এই কাজ করে থাকেন। খবর- ইলমফিড.কম। সিঙ্গাপুরের ইমরান মুস্তাফা নামের এক স্কুল শিক্ষক তার ফেসবুকওয়ালে এ ঘটনাটি তুলে ধরেন। যা এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

ইরফান মুস্তাফার ফেসবুক থেকে জানা যায়, মুসল্লিরা মসজিদের ভেতরে যখন এসিতে নামাজ আদায় করেন তখন অ্যাংকল স্টিভেন জুতা সারি সারি করে সাজিয়ে রাখতে ব্যস্ত সময় পার করেন। প্রচণ্ড গরমের মধ্যেই তিনি এই কাজ করে থাকেন।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর