বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার ৭৩-তম জন্মদিন উপলক্ষে ঢাকার সাভারে জননেত্রী শেখ হাসিনা প্রজন্ম লীগের আয়োজনে এক বর্ণাঢ্য আয়োজন করা হয়। শনিবার সন্ধ্যায় উপজেলার ইয়ং কিং চাইনিজ রেস্টুরেন্টে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
জননেত্রী শেখ হাসিনা প্রজন্ম লীগের কেন্দ্রীয় সভাপতি বেলাল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান এমপি।
এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জননেত্রী শেখ হাসিনা প্রজন্ম লীগের উপদেস্টা ও মাননীয় প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান এর সহধর্মিনী ফরিদা এনাম।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম লেখা কেক কেটে মাননীয় প্রতিমন্ত্রী অনুষ্ঠানের সূচনা করেন। এসময় সেখানে আরও উপস্থিত ছিলেন- জননেত্রী শেখ হাসিনা প্রজন্ম লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি এম, এম, ইব্রাহিম দুলাল, সাধারন সম্পাদক মোঃ মতিয়ার রহমান, কেন্দ্রীয় সদস্য মোঃ এরসাদ হোসেন, জননেত্রী শেখ হাসিনা প্রজন্ম লীগের সাভার উপজেলার আহ্বায়ক মাসুদ রানা প্রমুখ সহ এই সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের শেষে জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়ার আয়োজন করা হয়।
বার্তাবাজার/এসআর