কর্মিসভায় যোগ দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন রুমিন

দলের কর্মিসভায় যোগ দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন বিএনপির সংরক্ষিত আসনের আলোচিত সংসদ সদস্য রুমিন ফারহানা। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, দলের কর্মিসভায় যোগ দেয়ার জন্য রুমিন ফারহানা আজ ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশে রওনা দেন। সেখানে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। চার-পাঁচবার বমি করেছেন, পাতলা পায়খানা হচ্ছে। তাকে স্যালাইন দেয়া হয়েছে। ফলে তিনি দলের কর্মিসভায় যোগ দিতে পারেননি।

শায়রুল আরও বলেন, বর্তমানে রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়ায় তার পৈতৃক বাড়িতে অবস্থান করছেন। সম্প্রতি সরকারের কাছে রাজধানীর পূর্বাচলে ১০ কাঠার প্লট চেয়ে আবারও আলোচনায় আসেন বিএনপির সংরক্ষিত নারী আসনের এই সংসদ সদস্য।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর