শেখ হাসিনা পদক পেলেন ইবি উপাচার্য ড. রাশিদ আসকারীন

শিক্ষা ক্ষেত্রে অবদান রাখায় শেখ হাসিনা সম্মাননা পদক-২০১৯ পেলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী।

শনিবার ঢাকা প্রেসক্লাবের ভিআইপি সেমিনার কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের আয়োজনে অনুষ্ঠিত ‘জনকল্যানে শেখ হাসিনা’ শীর্ষক আলোচনা সভায় এ পদক প্রদান করা হয় তাকে।

বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ কৃষকলীগের জাতীয় কমিটির সদস্য মোঃ জহির উদ্দিন মবু’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ সংরক্ষিত মহিলা আসনের খালেদা খানম এমপি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এর উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লাহ, উপজেলা চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি হারুন অর রশীদ হাওলাদার, বাংলাদেশ কৃষকলীগের সাধারণ সম্পাদক এ্যাড.খোন্দকার শামসুল হক রেজা, বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব কায়সার হামিদ প্রমুখ।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর