ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার সদর ইউনিয়নে মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উদযাপিত হয়েছে।
শনিবার রাত ৮টার সময় ৩নং আলফাডাঙ্গা ইউনিয়ন যুবলীগ ও ছাত্রলীগের আয়োজনে সদর ইউনিয়নের জাটিগ্রাম বাজারে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা,কেক কাটা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আলোচনা সভায় বক্তৃতা প্রদান করেন- উপজেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক হিটান্ত কুমার ঘোষ,উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক হাসমত হোসেন তপন,প্রধান যুগ্ম সম্পাদক মো. কামরুল ইসলাম,যুগ্ম সম্পাদ জানে আলম জনি,আহবায়ক কমিটির সদস্য রবিউল ইসলাম,শাহিনুর রহমান,রাজিউর রহমান,জিননুরাইন মুন্সি ও উপজেলা ছাত্রলীগ নেতা নওফেল আহমেদ।অনুষ্ঠান সঞ্চালনা করেন- ইউনিয়ন যুবলীগ নেতা সজিব মিয়া।
এসময় আরো উপস্থিত ছিলেন- বিশিষ্ট সমাজসেবক মাহমুদ মিয়া,ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মিয়া মো. সানোয়ার হোসেন,ইউপি সদস্য রবিউল মিয়া,উপজেলা যুবলীগ নেতা ও বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহ-সভাপতি মো.আশিকুর রহমান (আশিক),ইউনিয়ন যুবলীগ নেতা ইকলাচ ফকির,ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা শাহরিয়ার নাজিম শাওন, ইউপি ছাত্রলীগ নেতা রাজিব ঘোষ ও মাহিদুল ইসলাম মুন্না প্রমুখ।
বার্তাবাজার/এম.কে