মানিকগঞ্জের সিংগাইরে গোল্ডেন টাচ সংসদের আয়োজনে ১৬তম শহীদ আব্দুল কাদের স্মৃতি বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ আছর উপজেলার জামিরতা ইউনিয়নের মানিকনগর বাজারের ওই সংসদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
গোল্ডেন টাচ সংসদের সভাপতি ও জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির যুগ্ম ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ মিজানুর রহমান মিরুর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন।
অনুষ্ঠানে বক্তব্য প্রধান পৃষ্টপোষক প্রকৌশলী মোঃ ইউনুস, বিশেষ অতিথি হিসেবে সিংগাইর বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ নূরউদ্দিন, অনলাইন পোর্টাল বাংলা ভয়েজ এর সম্পাদক মোঃ ইব্রাহিম খান জুয়েল, চান্দহর ইউপি চেয়ারম্যান শওকত হোসেন বাদল, জামিরতা ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম রাজু, চান্দহর ইউপি আওয়ামীলীগের সভাপতি মোঃ সোনা মিয়াসহ আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বক্তারা বলেন, ক্লাব মানেই বের হচ্ছে ক্যাসিনো, আর গোল্ডেন টাচ সংসদ বেড় করছে জ্ঞান। এরূপ সামাজিক কার্যকলাপে সার্বিক সহযোগীতা করার আশ্বাস দেন বক্তারা।
এছাড়াও বৃত্তি প্রাপ্ত ছাত্রছাত্রী, অবিভাবকবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ সংগঠনের উপদেষ্টামন্ডলী ও সকল সদস্যবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের মাঝে সার্টিফিকেট তুলে দেয়া ও অতিথিদের সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়।
বার্তাবাজার/এম.কে