জেলা ছাত্রলীগের আয়োজনে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন

শেরপুর জেলা শহরে বাংলাদেশ ছাত্রলীগ শেরপুর জেলা শাখার আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উদযাপন উপলক্ষে ২৮ সেপ্টেম্বর শনিবার বিকেল ৫টায় চকবাজার জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।

ছাত্রলীগ, আওয়ামীলীগ, মহিলা আওয়ামীলীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অংশ গ্রহণে র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রঘুনাথবাজার থানার মোড় গিয়ে শেষ হয়।

বাংলাদেশ ছাত্রলীগ শেরপুর জেলা শাখার সভাপতি শোয়েব হাসান শাকিলের সভাপতিত্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উদযাপন উপলক্ষে শেরপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি প্রধান অতিথি হিসেবে কেক কাটেন।

বাংলাদেশ ছাত্রলীগ শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক রেজাউল করিমের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি।

এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শেরপুর জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল, হুইপ কন্যা ডাঃ শারমিন রহমান অমি, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি অজয় চক্রবর্তী জয়, সাবেক ছাত্রলীগ নেতা জয়েন উদ্দিন মাহমুদ জয়, শেরপুর সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম রূপক, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম ও সাবেক সভাপতি মোঃ ছায়েদুল ইসলাম শাওন প্রমুখ।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর