শেরপুর জেলার শ্রীবরদী উপজেলাতে বিদ্যুতের আর্থিংয়ের ছেঁড়া ক্যাবলে জড়িয়ে ২৮ সেপ্টেম্বর শনিবার দুপুরে নিজ বাড়ীতে এক বৃদ্ধ মর্মান্তিকভাবে নিহত হয়েছে। নিহত আব্দুর রহিম (৫৬) শ্রীবরদী উপজেলার ভেলুয়া ইউনিয়নের ঢনঢনিয়া দক্ষিণপাড়া গ্রামের মৃত শামছুল হকের ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ঢনঢনিয়া দক্ষিণপাড়া গ্রামের আব্দুর রহিম দুপুর আনুমানিক ১টার দিকে বসত ঘরের পাশে থাকা বিদ্যুতের ছেড়া আথিং ক্যাবল জোরা লাগাতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়।
এসময় বিদ্যুৎ না থাকলেও হঠাৎ বিদ্যুৎ এসে যাওয়ায় এমন ঘটনাটি ঘটে। ভেলুয়া ইউপি চেয়ারম্যান মিয়া মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বার্তাবাজার/এম.কে